ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গে আরো আটজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৩, ৫ আগস্ট ২০২১
সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গে আরো আটজনের মৃত্যু
ফাইল ছবি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন, নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৫৭ জন।

এ নিয়ে জেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬৫ জন ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।

২৪ ঘণ্টায় মৃতরা হলেন- সাতক্ষীরা সদরের হাড়দ্দহ গ্রামের ছফুরা বেগম, সুলতানপুর এলাকার বিমলা দত্ত, নলতা গ্রামের হাবিবুর রহমান , কালিগঞ্জ উপজেলার মাসুদ বিল্লাহ, বাজাগরগ্রামের শেখ আব্দুল হামিদ, কলারোয়া উপজেলার হিজলদি এলাকর ইমানুর রহমান, গদখালি গ্রামের রাশিদা বেগম ও দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুর রহিম।

Advertisement

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭৭ জন। এদের মধ্যে ১৯ জনের শরীরে করোনা পজেটিভ, ১৫৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!