ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

শনাক্ত বাড়ছে চট্টগ্রামে, ফের ১০০ ছাড়াল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ১০ জানুয়ারি ২০২২
শনাক্ত বাড়ছে চট্টগ্রামে, ফের ১০০ ছাড়াল
সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে দুই হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার পাঁচ দশমিক ৮৫ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল পাঁচ দশমিক ৮৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ১০১ জন, হাটহাজারীর চারজন, পটিয়ার চারজন, আনোয়ারার তিনজন, বোয়ালখালীর দুইজন, রাঙ্গুনিয়ার দুইজন, সীতাকুণ্ডের দুইজন ও সাতকানিয়ার একজন রয়েছেন।

Advertisement

এর আগে, রোববার ১০৪, শনিবার ৭৬, শুক্রবার ৮২, বৃহস্পতিবার ৫৩, বুধবার ৫৩ ও মঙ্গলবার ৩৫ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ৭৬৪ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৪৩৯ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ তিন হাজার ২০৩ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩৪ জন। এর মধ্যে নগরীর ৭২৪ জন ও উপজেলার ৬১০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!