ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

শজিমেক হাসপাতালে করোনায় একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২
শজিমেক হাসপাতালে করোনায় একজনের মৃত্যু
ফাইল ছবি

বগুড়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে ৮৭ বছর বয়সী ফজলার রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ফজলুর বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

একই সময়ে ২৬৪টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ১৬ শতাংশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ৮১১ জনে। মৃতদের এ তালিকায় শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৭০৩ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বগুড়ার একজনের মৃত্যু হওয়ায় করোনায় মৃতদের মধ্যে মোট বগুড়ার বাসিন্দা দাঁড়ায় ৭০৪ জনে। মৃত্যুর এ তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৬৪ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন। তাদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩২, মোহাম্মদ আলী হাসপাতালে ১৮, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!