ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

১৬ জেলায় করোনা রোগী শনাক্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২২
১৬ জেলায় করোনা রোগী শনাক্ত হয়নি
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশের ১৬টি জেলায় নতুন কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। শনিবার এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। 

জেলাগুলো হলো- মাদারীপুর, মানিকগঞ্জ, নেত্রকোনা, বান্দরবন, খাগড়াছড়ি, নাটোর, নওগাঁ, পাবনা, কুড়িগ্রাম, বাগেরহাট, যশোর, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, মৌলভীবাজার। 

শুধু ঢাকা ও কক্সবাজারে ১০০ এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর বলছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ হাজার ১৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে মৃত্যু হয়েছে ১৩ জনের। সর্বশেষ ৯ জানুয়ারি, একদিনে রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৯১ জন।শনিবার পর্যন্ত এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ।

এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৫ জন। এছাড়া চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!