[ করোনাভাইরাস ]
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯৩
ফাইল ফটো
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৯৩ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ২২২ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৬৫ জন।
২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!