এ নিয়ে বিশ্বে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৫০ লাখ ৮ হাজার ১৪২ জন।
শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
.png)
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে ও দৈনিক সংক্রমণে শীর্ষে জার্মানি।
গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনা সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩০ জন এবং মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৪৪ জনে।
যুক্তরাষ্ট্রে করোনায় গত ২৪ ঘণ্টায় ২২৩ জন মারা গেছেন। এ সময় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৬১০ জন এবং মৃত্যু বেড়ে ১০ লাখ ৯৫ হাজার ১৬৬ জনে দাঁড়িয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।