[ করোনাভাইরাস ]
করোনা: একজনের মৃত্যু, শনাক্ত ১০২
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০২ জনের। শনাক্তের হার ৩ দশমিক ৪২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৪ হাজার ৯৬৮ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৮ জনের। শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!