বরগুনার এসপি মারুফ হোসেন বলেন, রোববার রাতে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন ১১ নম্বর আসামি ওলি ও ১২ নম্বর আসামি টিকটক হৃদয়। এ ঘটনায় বাকি আসামিদের ধরতে সারাদেশের অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে একটি ভালো খবর দিতে পারব বলে আশাবাদি।
এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এসপি বলেন, রিফাতের বাবা দুলাল শরীফের দায়ের করা মামলার দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-বরগুনার পৌরসভার ৫ নং ওয়ার্ডে আমতলার অরুণ চন্দ্র সরকারের ছেলে চার নম্বর আসামি জয় চন্দ্র ওরফে চন্দন সরকার ও পৌর শহরের কলেজ সড়কের আয়নাল হকের ছেলে নয় নম্বর মোহাম্মদ হাসান।
.png)
এছাড়া ভিডিও ফুটেজে সনাক্ত ও জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সদর উপজেলার পোটকাখালী এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. নাজমুল হাসান, পৌরশহরের ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি সড়কের নয়া মিয়ার ছেলে তানভীর, নলী মাইঠা এলাকার আবদুল লতিফ মাস্টারের ছেলে মো. সাগর ও সদর উপজেলার ৬নং বুড়ির চর ইউপির হাজার বিঘা এলাকার কায়সার আহমেদের ছেলে কামরুল হাসান সাইমুন।
ডেইলি বাংলাদেশ/এমকেএ