[ দেশজুড়ে ]
শিক্ষকের যৌন হয়রানির প্রতিবাদে সড়কে শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন নূর মহিলা মাদরাসায় একাধিক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে সড়কে নেমেছে শিক্ষার্থীরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আখাউড়া-আগরতলা সড়কের খড়মপুর বাইপাস এক মানববন্ধন হয়। এতে পৌর শহরের রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, খড়মপুর কল্লাহ শহীদ উচ্চ বিদ্যালয়, খড়মপুর দাখিল মাদরাসা ও খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অভিযুক্ত শিক্ষক শওকত হোসেন রিপনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন শেষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মাওলানা কেফায়েতুল্লাহ মাহমুদী, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন, মাওলানা অলিউর রহমান নিজামী, শিক্ষক আল আমিন, মাদরাসার উপদেষ্টা এন.এস. কবির পলাশ, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এমকেএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!