[ দেশজুড়ে ]
কলাপাড়ায় তোষকের নিচে মিলল ইয়াবা, ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালী কলাপাড়ায় ২০০ ইয়াবাসহ ব্যবসায়ী মনির ফকিরকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউপির কাছিমখালি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যবসায়ী ওই গ্রামের নুর মোহাম্মদ ফকিরের ছেলে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কাছিমখালি গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মনিরের ঘরের তোষকের নিচ থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!