ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে, দম্পতি নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৫ জানুয়ারি ২০২০
নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে, দম্পতি নিহত
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পরে এক দম্পতি নিহত হয়েছেন। এ সময় তাদের মেয়ে স্বর্নালী সাহা গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন ধ্রুব কান্ত সাহা ও অজন্তা সাহা।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, শুক্রবার রাতে ধ্রুব কান্ত সাহা ব্যক্তিগত প্রাইভেটকারে নরসিংদী থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন। রাতে এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। মুহূর্তেই প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই ধ্রুব কান্ত সাহা ও তার স্ত্রী অজন্তা সাহা মারা যান। মেয়ে স্বর্নালী সাহা গুরুতর আহত হন।  খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে।

ওসি আরো বলেন, এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে শুভ কান্ত সাহা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!