[ দেশজুড়ে ]
কলাপাড়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় ইউপি সদস্য হত্যা মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় দুইশ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- খোকন গাজী ও রুবেল প্যাদা। খোকন গাজী ওই ইউপির সদস্য মনির তালুকদার হত্যা মামলার আসামি।
রোববার রাতে ওই উপজেলার চাকামইয়া ইউপির বেতমোড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
জেলা ডিবি পুলিশের এসআই গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতমোর গ্রাম থেকে দুইশ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে অদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!