ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুলাভাইয়ের বাড়ি থেকে শ্যালিকার মরদেহ উদ্ধার, আটক ৩ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:২৭, ২৫ এপ্রিল ২০২০
দুলাভাইয়ের বাড়ি থেকে শ্যালিকার মরদেহ উদ্ধার, আটক ৩ 
ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদীতে সুখি নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার রাণীশিমূল ইউপির ভায়াডাঙ্গা আসান্দিপাড়ায় দুলাভাইয়ের বাড়ি থেকে শ্যালিকার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুলাভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

নিহত সুখি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের জয়নালের মেয়ে। 

Advertisement

উপজেলার রাণীশিমূল ইউপির ভায়াডাঙ্গা আসান্দিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সালাত মিয়ার সঙ্গে নিহতের বড় বোন রিমার বিয়ে হয়। বিয়ের পর সালাত তার স্ত্রীর ছোট বোন সুখির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তারা বিয়ে করেছে বলে এলাকাবাসীকে জানায়। 

ঘটনার এক সপ্তাহ আগে সুখি সালাতের বাড়িতে আসে এবং সালাতের বাড়িতে ঝগড়া-বিবাদ লেগে থাকে। শনিবার সালাতের বাড়িতে ঝগড়া হয়। ঝগড়ার পর সালাত বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী টের পেয়ে সালাতকে ধরে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সালাতের বাড়িতে গিয়ে সালাতের ঘর থেকে সুখির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, নিহতের দুলাভাই সালাতসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!