[ দেশজুড়ে ]
অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন হায়দার আলী
হায়দার আলী
সংবাদ প্রকাশের পর অবশেষে চৌগাছার ৯৩ বছর বয়সী হতদরিদ্র বৃদ্ধ হায়দার আলী বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন। শুক্রবার ইউএনও জাহিদুল ইসলামের নির্দেশে ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বৃদ্ধ হায়দার আলীর বাড়িতে বয়স্ক ভাতার কার্ড পৌঁছে দেন।
হায়দার আলীকে নিয়ে গত মঙ্গলবার একটি রিপোর্ট হয়। প্রতিবেদনটি নজরে আসার পর উপজেলা প্রশাসন ওই ব্যক্তিকে বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেন।
ইউপি চেয়ারম্যান বলেন, দিনমজুর ছেলের অভাব অনটনের সংসারে বোঝা হয়ে ছিলেন হায়দার আলী। লোকলজ্জায় বিষয়টি তিনি কাউকে জানাতে পারেননি। গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে ইউএনও স্যারের হস্তক্ষেপে খুব দ্রুত তার হাতে বয়স্ক ভাতার কার্ড পৌঁছাতে পেরেছি। এই কাজ করতে পেরে আমি খুশি।
ইউএনও জাহিদুল ইসলাম বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই বৃদ্ধের কথা জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে কার্ডের ব্যবস্থা করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!