নিহত ট্রাকচালক মো. আক্তার হোসেন বগুড়ার দুপচাচিয়া উপজেলার শহরতলা গ্রামের আশরাফ হোসেন শেখের ছেলে। আহত হেলপার বগুড়ার দুপচাচিয়া উপজেলার গোড়াই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. আসাদুল।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে একটি গমবোঝাই ট্রাক বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়।
.png)
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকে আটকা পড়া ট্রাকচালক মো. আক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। হেলপার মো. আসাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।