ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাটের নিচ থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার   

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
প্রকাশিত: ২৩:৩১, ২৪ আগস্ট ২০২০
খাটের নিচ থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার   
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আপন দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ ইউপির সলিমাবাদ এলাকায় বাড়ির খাটের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, উপজেলার সলিমাবাদ ইউপির সলিমাবাদ এলাকার প্রবাসী কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ও মেয়ে শিফা আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেল থেকে ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়ে শিফাকে রান্না ঘরে রেখে ছেলেকে খুঁজতে বের হন। পরে ছেলের সন্ধ্যান না পেয়ে বাড়িতে ফিরে এসে দেখেন মেয়ে নিখোঁজ। পরে ঘরে তাদের রক্তাক্ত মরদেহ দেখে তিনি সংজ্ঞা হারান। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। 

Advertisement

নবীনগর সার্কেলের সহকারি পুলিশ সুপার মকবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত করা হচ্ছে। কামরুল ও শিফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!