ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রের বাড়িতে তরুণীর অনশন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ৩ সেপ্টেম্বর ২০২০
বিয়ের দাবিতে বিশ্ববিদ্যালয় ছাত্রের বাড়িতে তরুণীর অনশন
বিয়ের দাবিতে অনশনরত তরুণী (ছবি: ডেইলি বাংলাদেশ)

বিয়ের দাবিতে প্রেমিক বিশ্ববিদ্যালয় ছাত্র লালচাঁদ খাঁর বাড়িতে অনশন করছেন এক তরুণী। গতকাল মঙ্গলবার দুপুর থেকে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউপির শামুকজানি চকপাড়া গ্রামে ওই ছাত্রের বাড়িতে অনশন করছেন ওই তরুণী।

লালচাঁদ শামুকজানি গ্রামের রাহেদ খাঁর ছেলে। তিনি ঢাকা ইউরোপিয়ান ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। অনশনরত ওই তরুণীর বাড়ি পার্শ্ববর্তী বেড়া উপজেলায়। লালচাঁদ সম্পর্কে মেয়েটির মামাতো ভাই বলে জানা গেছে।

আরো পড়ুন: কৃষককে চোর সাজিয়ে গাছে বেঁধে পেটালেন চেয়ারম্যান

Advertisement

ওই তরুণী জানান, লালচাঁদের সঙ্গে তার দীর্ঘ ছয় বছরের সম্পর্ক। চার বছর আগে তার বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দেয় এবং তার একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকেই লালচাঁদ তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে এক বছর আগে সেখান থেকে তার বিবাহবিচ্ছেদ ঘটায়। এরপর লালচাঁদ তাকে নিয়ে বেড়ায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর মতো থাকতে শুরু করেন। বাসা ভাড়া নিয়ে থাকা অবস্থায় লালচাঁদ মাঝে মধ্যে দুই-একদিনের জন্য ঢাকায় ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে যাওয়া আসা করতেন। তার বাড়ির লোকেরা জানত তিনি ঢাকাতেই পড়াশুনা করছেন।

ওই তরুণী আরো জানান, কয়েক মাস পর মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে লালচাঁদ বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে টালবাহানা শুরু করেন। তাকে বিয়ে করলে তার বাবা-মা তাকে ত্যাজ্যপুত্র করবে বলে লালচাঁদ সাফ জানিয়ে দেন।

আরো পড়ুন: ক্রসফায়ারের ভয় দেখিয়ে সম্পত্তি নেয়ার চেষ্টায় ওসির বিরুদ্ধে মামলা

গত ২৬ আগস্ট সন্ধ্যায় লালচাঁদ গোপনে ভাড়া বাসা থেকে পালিয়ে যান। নিরুপায় হয়ে বিয়ের দাবিতে মঙ্গলবার থেকে লালচাঁদের বাড়িতে অনশন করছেন তিনি। লালচাঁদ তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন মেয়েটি।

এ ব্যাপারে প্রেমিক লালচাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

করমজা ইউপি চেয়ারম্যান হোসেন আলী বাগচী বলেন, মেয়েপক্ষের কেউ এলে গ্রাম-আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, কোনো অভিযোগ পেলে আইনি সহায়তা দেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!