ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিনহা হত্যা: ফের রিমান্ডে পুলিশের চার সদস্য

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৩, ৬ সেপ্টেম্বর ২০২০
সিনহা হত্যা: ফের রিমান্ডে পুলিশের চার সদস্য
ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

আরো পড়ুন: মঠবাড়িয়ায় ছেলের বউকে নির্যাতনের ভিডিও ভাইরালের পর শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

রোববার সকালে জেলা কারাগার থেকে ওই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।

Advertisement

তারা হলেন- এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন।

মামলার তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খাইরুল ইসলাম জানান, পুলিশের চার সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ২৪ আগস্ট রিমান্ডের আবেদন করা হয়। আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার তাদের রিমান্ডে নেয়া হয়েছে।

আরো পড়ুন: মাকে নিয়ে মাইজভাণ্ডার যাওয়া হলো না নেওয়াজের

এর আগে এ মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও এএসআই নন্দদুলাল রক্ষিতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরমধ্যে প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে তিন দফায় ১৪ দিন করে রিমান্ডে নেয়া হয়। লিয়াকত ও নন্দদুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এছাড়া এপিবিএনের তিন সদস্যসহ এ পর্যন্ত আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

ডেইলি-বাংলাদেশ/এমআর/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!