বুধবার সকালে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে র্যাব। সাড়ে ১১টা থেকে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শুরু হয়। এর আগে, কক্সবাজার সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সিনহা হত্যা মামলায় ওই চার পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ আগস্ট দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৬ সেপ্টেম্বর তাদের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে বুধবার সকালে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
.png)
এর আগে এ মামলায় বরখাস্ত ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দদুলাল রক্ষিতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে তিন দফায় ১৪ দিন করে রিমান্ডে নেয়া হয়। লিয়াকত ও নন্দদুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন। এপিবিএন’র তিন সদস্যসহ এ পর্যন্ত আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া-শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।