[ দেশজুড়ে ]
ক্রসফায়ারের নামে দুইজনকে হত্যা: প্রদীপসহ ৫৬ জনের বিরুদ্ধে দুই মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ
ক্রসফায়ারের নামে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির আবদুল আমিন ও হোয়াইক্যং ইউপির মুফিজ আলম নামের দুইজনকে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৫৬ জনের বিরুদ্ধে আরো দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালতে মামলা দুটি করেন নিহত আবদুল আমিনের ভাই নুরুল আমিন ও মুফিজ আলমের ভাই মো. সেলিম।
এ তথ্য নিশ্চিত করে বাদীদের আইনজীবী আবু মুসা জানান, দুটি মামলার একটিতে ৩৮ জন ও অন্যটিতে ১৮ জনকে আসামি করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!