ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পের ৬ ব্লক ঘেরাও করে অভিযান

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৮ অক্টোবর ২০২০
রোহিঙ্গা ক্যাম্পের ৬ ব্লক ঘেরাও করে অভিযান
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রােহিঙ্গা ক্যাম্পের ছয়টি ব্লক ঘেরাও করে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার বিকেলে এ অভিযান শুরু হয়।

কুতুপালং রেজিস্টার্ড রােহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, বিকেল ৪টা থেকে সেনাবাহিনী, র‍্যাব, জেলা পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা অভিযান শুরু করেন।

ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে । ওই সময় ক্যাম্পের কয়েকটি ব্লকে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে বিকেল ৪টায় অভিযান শুরু হয় ।

Advertisement

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মােহাম্মদ শামসুদ্দৌজা জানান, এটি নিয়মিত অভিযানেরই অংশ। রােহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, সে জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!