ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরকারি দিয়ে ফেরার পথে ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ১০ অক্টোবর ২০২০
তরকারি দিয়ে ফেরার পথে ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ
কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার আড়াইসিধা ইউপির পাঁচবিটা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকে সাবেক স্থানীয় ইউপি সদস্য বিষয়টি মিমাংসা করতে কিশোরীর পরিবারকে চাপ দিচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় শনিবার দুপুরে অভিযুক্ত দেলোয়ার মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি পাঁচবিটা গ্রামের মলায় মিয়ার ছেলে। সম্পর্কে দেলোয়ার কিশোরীর চাচাতো মামা।

কিশোরীর পরিবার জানান, কিশোরীর বাড়ি আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামে। কিন্তু র্দীঘদিন ধরে বাবা-মা’র সঙ্গে নানা বাড়িতেই বসবাস করতো।

Advertisement

শুক্রবার রাত ৮টায় কিশোরীর মা তরকারি দিতে পাশের বাড়িতে পাঠায়। তরকারি দিয়ে বাড়িতে ফেরার পথে চাচাতো মামা দেলোয়ার তার মুখে চেপে ধরে একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরী বাড়িতে আসতে দেরি করায় তার মা খুঁজতে থাকে। পরে কিশোরীর চিৎকার শুনতে পেয়ে ঝোপ থেকে তাকে উদ্ধার করে। এ সময় দেলোয়ার পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া ও আবুল কালাম, দেলোয়ারের বাবা মলাই মিয়া রাতে বিষয়টি ধামাচাপা দিতে সালিশ-বৈঠকে বসে। কিন্তু কিশোরীর পরিবার মিমাংসা করতে রাজি না হওয়ায় চাপ দিতে থাকে তারা।

শনিবার সকালে কিশোরীর পরিবার বিষয়টি আশুগঞ্জ থানা পুলিশ ও ইউএনওকে অবহিত করলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে অভিযুক্ত দেলোয়ারকে আটক করেছে পুলিশ।

আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, এরমধ্যে কিশোরীর পরিবারকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে। তবে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!