ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়হান হত্যা: এবার ছিনতাইয়ের অভিযোগকারী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ২৫ অক্টোবর ২০২০
রায়হান হত্যা: এবার ছিনতাইয়ের অভিযোগকারী গ্রেফতার
ছিনতাইয়ের অভিযোগকারী গ্রেফতার

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলায় ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পিবিআই।

রোববার সকালে রায়হানের ছিনতাইয়ের অভিযোগকারী সাইদুর রহমান পিবিআই অফিসে হাজির হন। পরে সন্দেহভাজন তাকে আটক রেখে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মুহিদুল ইসলাম।

তিনি জানান, রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগ করেছিলেন শেখ সাইদুর রহমান। এ কারণে রায়হানকে পুলিশ ধরে এনে নির্যাতন করে। এ জন্য তাকেও গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

এদিকে, রায়হান হত্যা মামলায় গ্রেফতার কনস্টেবল টিটুকে পাঁচদিনের রিমান্ড শেষে রোববার সিলেট অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার আরো পাঁচদিনের রিমান্ড চান। শুনানি শেষে টিটুর আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!