ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিন্নি এখন কাশিমপুরে

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ২৯ অক্টোবর ২০২০
মিন্নি এখন কাশিমপুরে
কড়া নিরাপত্তায় মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

বরগুনা জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরগুনা জেলা কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দিদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে মিন্নিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি ৫ পুরুষ আসামি এখনো বরগুনা জেলা কারাগারে আছেন।

Advertisement

৩০ সেপ্টেম্বর আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড ও বাকি চার আসামিকে খালাস দেয়া হয়। রায় ঘোষণার পর থেকেই বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন মিন্নি। কনডেম সেলের নারী ইউনিটে একাই ছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!