ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুঠোফোনে প্রেম, দেখা করতে এসে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৩১ অক্টোবর ২০২০
মুঠোফোনে প্রেম, দেখা করতে এসে গৃহবধূকে ধর্ষণচেষ্টা
ধর্ষণচেষ্টা (প্রতীকী ছবি)

নওগাঁর মহাদেবপুরে পাহাড়ি নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আক্তার হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শুক্রবার রাতে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার আক্তার হোসেন মহাদেবপুর উপজেলার সদর ইউপির জোয়ানপুর গ্রামের এন্তাজ আলীর ছেলে।

ওই গৃহবধূর বাবা বলেন, পাঁচ বছর আগে তার মেয়ের উপজেলার চেরাগপুর ইউপির ধনজইল গ্রামে বিয়ে হয়। তার সংসারে তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় এক বছর থেকে মেয়ে তার বাড়িতে রয়েছেন।

Advertisement

ওই গৃহবধূর অভিযোগ, আক্তারের সঙ্গে তার মুঠোফোনে পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের প্রেম তৈরি হয়। শুক্রবার লক্ষ্মীপূজা দেখার জন্য তিনি আক্তারকে মুঠোফোনে তাদের গ্রামে আসার জন্য বললে আক্তার সেখানে যায়।

পরে রাত সাড়ে ৭টায় তারা বাড়ির পাশের্ একটি বাঁশঝাড়ে গল্প করার সময় আক্তার তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে আক্তার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের লোকজন তাকে আটক করে রেখে থানায় খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, আক্তারের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!