ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়হানের শার্ট-মোবাইল উদ্ধারের দাবি মায়ের

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ১৪ নভেম্বর ২০২০
রায়হানের শার্ট-মোবাইল উদ্ধারের দাবি মায়ের
শনিবার দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রায়হানের মা সামলা বেগম বক্তব্য দিচ্ছেন

সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের শার্ট ও মোবাইল ফোন উদ্ধারের দাবি জানিয়েছেন তার মা সালমা বেগম। একই সঙ্গে মামলার সব আলামত সংগ্রহ করতে পিবিআইর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রায়হানের মা সামলা বেগম এসব দাবি জানান।

তিনি বলেন, সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের আগের রাতে নীল শার্ট পরেই বেরিয়েছিলেন রায়হান। কিন্তু রায়হানের মরদেহে ছিল লাল শার্ট। এছাড়া মরদেহ হস্তান্তরের সময় তার মোবাইলও ফিরিয়ে দেয়নি পুলিশ। রায়হান হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন পুলিশ সদস্যের কেউই ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। এতে সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে প্রভাব পড়বে।

Advertisement

সিলেট কোর্টের সাবেক পিপি মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমরা আশা করেছিলাম আসামিরা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে। কিন্তু কোনো আসামিই এখন পর্যন্ত আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়নি। 

বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহ্বায়ক মখলিসুর রহমান কামরান বলেন, আমরা চাই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করা হোক। একই সঙ্গে পিবিআই’র প্রতি আমরা আস্থা রাখতে চাই। কারণ পিবিআই আমাদের জানিয়েছে মামলার সুষ্ঠু তদন্ত হবে। আর যদি মামলার সুষ্ঠু তদন্ত না হয় তাহলে আবারো দেশবাসীকে নিয়ে আন্দোলন করবো।

গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান। এ ঘটনায় রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশে পিবিআইয়ের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!