ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অতিথি পাখির কলতানে মুখর আলতাদিঘী

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১৭ ডিসেম্বর ২০২০
অতিথি পাখির কলতানে মুখর আলতাদিঘী
আলতাদিঘীতে অতিথি পাখি

অতিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী। ঝাঁক বেঁধে আকাশে ডানা মেলে ওড়াউড়ি ও কিচিরমিচির শব্দ মুগ্ধ করছে দর্শনার্থীদের। পাখির এ সৌন্দর্য ধরে রাখতে বন বিভাগ নিয়েছে নানা পদক্ষেপ।

শীতের আগমনের সঙ্গে চারদিক থেকে ঝাঁক বেঁধে ছুটে এসেছে অতিথি পাখি। পাখির কিচির মিচির শব্দে যেন মুখরিত থাকে চারপাশ। এক অপরূপ নতুন সাজে মেতে উঠেছে আলতাদিঘী শালবন জাতীয় উদ্যান।

ধামইরহাট বনবিট কর্মকর্তা মো.আব্দুল মান্নান বলেন, শীতের আদ্রতা বাড়তে থাকায় উদ্যানের আলতাদিঘীতে এসেছে অতিথি পাখি। এদের মধ্যে উল্লেখযোগ্য রাজ সরালি, পাতি সরালি, বালিহাঁস, রাজহাঁস, মান্দারিন হাঁস, গোলপী রাজহাঁস, ঝুটি হাঁস, চকাচকি, চিনা হাস, কালোহাঁস, বুনো হাঁস, লালশির, ণীলশীর, মানিকজোড়া, জলপিপি, ডুবোরী পাখি, হরিয়াল পাখি, রামঘূঘু, কাদাখোচা ও বিভিন্ন প্রজাতির গাংচিল ইত্যাদি।

Advertisement

আলতাদিঘীতে অতিথি পাখিধামইরহাটের তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী মো.জাহাঙ্গীর আলম বলেন, শীতকালে আলতাদিঘীতে অতিথি পাখি আসার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পরিবার পরিজন নিয়ে নিরিবিলি পরিবেশে বর্তমানে দিঘীর পাড়ে শালবনে প্রীতিভোজ অনুষ্ঠান করার উপযুক্ত সময়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!