গ্রেফতার আক্তার হোসেন ওই উপজেলার চরমোহাম্মদী গ্রামের আবদুল সাত্তারের ছেলে।
বৃহস্পতিবার এসব তথ্য জানান পিবিআই কুমিল্লার এসপি মো. মিজানুর রহমান।
.png)
জানা গেছে, চলতি বছরের ৬ অক্টোবর গভীর রাতে দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে খুন হয় যুক্তরাষ্ট্র প্রবাসী মো. সাদেক হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম নয়ন। খবর পেয়ে দেশে ফিরে আসেন নিহতের বাবা। ১০ অক্টোবর অজ্ঞাত কয়েকদের বিরুদ্ধে মামলা করেন সাদেক হোসেন।
পিবিআই কুমিল্লার এসপি মো. মিজানুর রহমান জানান, নিহতের বাবার আবেদন ও পুলিশ সদর দফতরের নির্দেশে মামলাটির তদন্তভার নেয় পিবিআই। দীর্ঘ তদন্তের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে নিহতের প্রতিবেশী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে বর্তমানে কারাগারে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের নাম জানা গেছে। ঘটনার পর থেকে হত্যাকারীরা দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
জিজ্ঞাসাবাদে আক্তার জানায়, মাদক ব্যবসা ও অভ্যন্তরীণ লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে খুন করা হয় নয়নকে। তার কয়েকজন বন্ধু এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। হত্যাকারীরা নয়নের বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করত।