[ দেশজুড়ে ]
জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া কৃষক ভুনু হোসেন
বিদ্যুৎচালিত সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভুনু হোসেন নামে এক কৃষক মারা গেছেন। ভুনু হোসেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের জাদু শেখের ছেলে। শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি শাহ দারা খান জানান, শুক্রবার বিকালের দিকে ভুনু তার জমিতে সেচ দেয়ার জন্য বাড়ি থেকে বের হন। জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় কৃষকরা মাঠে গিয়ে ভুলুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!