ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ১৬ ফেব্রুয়ারি ২০২১
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার বরুড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলিয়াছ আহমদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপুর ইউপির ডাবুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লক্ষীপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও ইউপি সদস্য আমির হোসেন এ কথা নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ইলিয়াছ আহমদ মঙ্গলবার সকালে বাড়ি সংলগ্ন ডোবায় মোটর দিয়ে পানি সেচের মাধ্যমে মাছ ধরতে যায়। মোটরের বৈদ্যুতিক তার লিক হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ইলিয়াছ আহমদ ডাবুরিয়া গ্রামের মিয়াজী বাড়ির আবদুস সাত্তারের ছেলে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!