ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে গেল প্রাণ, গাছেই ঝুলছিল লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১
বিদ্যুৎস্পৃষ্টে গেল প্রাণ, গাছেই ঝুলছিল লাশ
গাছে ঝুলছে লাশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত রনি সর্দার গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গারকুল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আইয়ুব আলী সর্দার।

স্থানীয়রা জানায়, সকালে উত্তর বর্নি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলীর বাড়ির রেইনট্রি গাছ কাটতে গাছে ওঠেন রনি। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ না থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে থাকেন তিনি। পরে এলাকাবাসী দেখে টুঙ্গিপাড়া ফায়ার স্টেশনে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম বলেন, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!