[ দেশজুড়ে ]
ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল দুইজনের
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোড়গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইজিবাইক চালক আব্দুর রউফ রাসেল ও যাত্রী একই ইউনিয়নের বেলোহালী গ্রামের ফজলুর রহমানের ছেলে সমাজসেবা ডেকোরেটরের মালিক মুক্তার হোসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোচালক রাসেল যাত্রী মুক্তারকে নিয়ে চৌমুহনী থেকে দুপচাঁচিয়া সদরে আসছিলেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝখানে পড়ে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!