দণ্ডপ্রাপ্ত মেহেরুন নেসা আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের নিহত জাকির হোসেনের স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩ অক্টোবর মেহেরেুন নেসা তার স্বামী জাকির হোসেনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। আশাশুনি থানা পুলিশ মেহেরুন নেসাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে চার্জশিট দেয়। এ মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
.png)
সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুবকর সিদ্দিক।