ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের আলোচনায় ‘লেডি গ্যাং’ লিডার সিমি

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৩ মার্চ ২০২১
ফের আলোচনায় ‘লেডি গ্যাং’ লিডার সিমি
(বাঁ থেকে) তরুণীকে এভাবেই শাসাচ্ছেন সিমি, সঙ্গ দেন এক তরুণও -ছবিগুলো ভিডিও থেকে নেয়া

চট্টগ্রামে ফের আলোচনায় এসেছেন লেডি গ্যাং লিডার তাহমিনা সিমি ওরফে সিমরান সিমি। বাসায় গিয়ে এক তরুণীকে মারধরের ঘটনায় গত বছরের ২৮ আগস্ট গ্রেফতার হয়েছিলেন তিনি। এর ছয় মাস পেরোতেই আবারো একই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন আলোচিত এই লেডি গ্যাং লিডার।

সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, নগরীর পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি। ওই তরুণী মাফ চাইলেও বেশ উত্তেজিত দেখা গেছে লেডি গ্যাং লিডারকে। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা এক তরুণও সিমিকে সঙ্গ দিয়ে ওই তরুণীকে কয়েক দফা চড়-থাপ্পড় দেন। কিন্তু তখনো ক্ষান্ত হননি সিমি।

ওই তরুণীকে উদ্দেশ্য করে সিমি বলতে থাকেন- ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’। অভিযুক্ত সিমি নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং বড়বাড়ি এলাকার কামাল হোসেনের মেয়ে।

Advertisement

এদিকে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী তরুণীর বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই তরুণীও ছুরিকাঘাতে মারার হুমকি দিয়েছিলেন বলে ভিডিওতে দাবি করেন সিমি।

এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। তবে ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটি আগের কি-না, কিংবা এর সঙ্গে কারা জড়িত; সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!