ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় কার্গো জাহাজসহ ১৪ স্টাফ আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ৮ এপ্রিল ২০২১
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় কার্গো জাহাজসহ ১৪ স্টাফ আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় অভিযুক্ত এমভি এসকেএল-৩ নামে কার্গো জাহাজটিকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় জাহাজের ১৪ জন স্টাফকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। পরে জাহজ ও আটকদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ডিসি মোস্তাইন বিল্লাহ। 

Advertisement

ছবি: ডেইলি বাংলাদেশ

ডিসি জানান, পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গজারিয়া থেকে কার্গো জাহাজটিকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন। বেশ কয়েকজন স্টাফকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

গজারিয়া নৌ-পুলিশের স্টেশন অফিসার মো. আব্দুস সালাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আটক জাহাজসহ ১৪ জন স্টাফকে কোস্টগার্ডের সদস্যরা নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে। 

ছবি: ডেইলি বাংলাদেশএদিকে, নারায়ণগঞ্জের সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবিতে ৩৪ জন নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। মঙ্গলবার(৬ এপ্রিল) রাতে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় মামলাটি দায়ের করেন।

জানা যায়, বিআইডব্লিউটিএ কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন। এতে হত্যার উদ্দেশ্যে বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে হত্যা সংঘটিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

ছবি: ডেইলি বাংলাদেশউল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সৈয়দপুর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ধাক্কা দিয়ে ‘সাবিত আল হাসান’ নামে লঞ্চটি অর্ধশতাধিক যাত্রীসহ ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!