ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় ধর্ষণ-চুরির মামলার আসামি গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ৮ এপ্রিল ২০২১
কলাপাড়ায় ধর্ষণ-চুরির মামলার আসামি গ্রেফতার
চুরির সরঞ্জামসহ গ্রেফতার শামসুল আলম

পটুয়াখালীর কলাপাড়ায় চুরির সরঞ্জামসহ শামসুল আলম নামে ধর্ষণ-চুরি-ডাকাতিসহ কয়েকটি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্ক্রু-ড্রাইভার, ছুড়িসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত শামসুল আলম ওই উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নিজামপুরের বাসিন্দা।  বৃহস্পতিবার ভোরে পৌরসভার কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভোরে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ শামসুল আলমকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। গ্রেফতারকৃত শামসুল আলমের বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ, চুরিসহ কয়েকটি মামলা রয়েছে।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে- কলাপাড়া পৌরশহর ও আশপাশের এলাকায় কয়েকবার চুরির কথা স্বীকার করেছেন গ্রেফতার শামসুল আলম। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!