ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পঞ্চগড় থেকে ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ৩০ মে ২০২১
পঞ্চগড় থেকে ভারতীয় নাগরিক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ দায়ে শ্রী শম্ভু ভূঁইয়া নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার রতনীবাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে পঞ্চগড় সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।

আটক শম্ভু ভুঁইয়া ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর এলাকার চন্দন ভূঁইয়ার ছেলে।

বিজিবি জানায়, শনিবার বিকেলে নীলফামারী ৫৬ বিজিবির অধীনস্থ শিংরোড বিওপির নায়েক সুবেদার সরদার আজিজুর রহমান তাকে সীমান্ত এলাকায় সন্দেহভাজন ভাবে চলাচল করতে দেখে। পরে কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তার বাড়ি ভারতে বলে জানায়। এসময় বিওপি ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটকের পর তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পঞ্চগড় সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।

Advertisement

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহম্মদ ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট বিহীন প্রবেশের আইনে মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!