বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. ইমদাদুল হক মিরাজ, মিরাজ মাহমুদ, জনি চন্দ্র দে।
বুধবার স্থানীয় সস্তা বাজার মার্কেটের সামনে বড় ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নেয়ার ঘটনা ঘটে।
.png)
ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ও তার ভাই স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। কিশোরীর মা বৃহস্পতিবার বিকেলে বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুইজনকে আসামি করে দাগনভূঞা থানা মামলা করেন।
অভিযুক্তরা হলেন মো. ইমামুল হক মিরাজ, শান্ত, মিরাজ মাহমুদ নিরব, তুহিন, জনি চন্দ্র দে।
ভুক্তভোগী কিশোরীর মা বলেন, বুধবার সন্ধ্যায় আমার মেয়েকে নিয়ে বড় ছেলে স্থানীয় সস্তা বাজার মার্কেট থেকে বের হয়। এ সময় বখাটেরা পুলিশ পরিচয় দিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে যৌন নিপীড়ন চালায়। লোকজন আসতে দেখে মেয়েকে রেখে চলে যায় বখাটেরা।
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) প্রার্থ প্রতিম দেব জানান, মামলা হওয়ার পর পরই ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।