এর আগে শুক্রবার রাতে কাহালু উপজেলার দূর্গাপুর এলাকা থেকে একটি ট্রাক তল্লাশি করে সার উদ্ধার করা হয়। ওই সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে একজন সারের ডিলার ও অন্যরা ডিলারের সহযোগী। অভিযানে সার বহন করা ট্রকাটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, নন্দীগ্রাম উপজেলার সারের ডিলার রুহুল আমিন, আদমদীঘির সারের ডিলারের সহযোগী মো. নওশাদ, এমদাদুল হক, ফজলুল হক ও এহসানুল করিম। এদের মধ্যে ডিলার রুহুল আমিন নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা। অন্য চারজন আদমদীঘি উপজেলার বাসিন্দা।
.png)
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা সারগুলো সরকারের ভর্তুকি দেয়া । বেশি মুনাফার লোভে সারগুলো আদমদীঘি উপজেলা থেকে নন্দীগ্রাম উপজেলায় কালোবাজারে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার উদ্ধার ও পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কাহালু থানায় হস্তান্তর করা হয়।
কাহালু থানার ওসি মো. আমবার হোসেন বলেন, সার কালোবাজারে পাচারের ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার পাঁচজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।