ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্রেফতারের পরদিনই হাজতের জানালা ভেঙে পালাল সাহেদ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ৩ জুলাই ২০২১
গ্রেফতারের পরদিনই হাজতের জানালা ভেঙে পালাল সাহেদ
পলাতক রোহিঙ্গা যুবক সাহেদ

নোয়াখালীর ভাসানচর থানার হাজতখানা থেকে মো. সাহেদ নামে এক রোহিঙ্গা যুবক পালিয়ে গেছে। সে ভাসানচরের ৫৬ নম্বর ক্লাস্টারের এম-৬ রুমের বাসিন্দা।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৮টার দিকে সাহেদকে গ্রেফতার করা হয়েছিল। শুক্রবার (২ জুলাই) রাত ২টা থেকে ৪টা ১০মিনিটের মধ্যে সে হাজতখানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত।

Advertisement

জানা গেছে, ভাসানচরে নৌবাহিনীর ওয়্যার হাউজ ভাঙচুরের মামলায় সাহেদকে গ্রেফতার করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!