[ দেশজুড়ে ]
আশুলিয়ায় জাল টাকাসহ আটক ২
জাল টাকাসহ আটককৃতরা
ঢাকার আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দুই জালনোট ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৪)। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে আশুলিয়ার গাজীরচটে বাগবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. জসিম ও মো. আলাউদ্দিন হোসেন হাওলাদার।
র্যাব জানায়, আটককৃতরা পরস্পরের যোগসাজশে ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার নিকটবর্তী এলাকায় জাল নোট তৈরি করে বিভিন্ন মাধ্যমে স্বল্প মূল্যে বিক্রি করে আসছিল। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় জাল নোট সংক্রান্ত ৬টি মামলা দায়ের করা হয়। অভিযানে ২ লাখ ৮৩ হাজার টাকার জালনোট, ২টি সিল, ২টি স্ট্যাম্প প্যাড, ১টি মোটরসাইকেল, ৭টি মোবাইল ও ৯ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।
.png)
র্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খান, আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!