সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে একযোগে ৪৮ চিকিৎসককে বুধবারের মধ্যে তিন হাসপাতালে সংযুক্ত করার কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নে বর্ণিত বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের সংযুক্তিতে পদায়ন করা হলো।
.png)
সূত্র জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৯২ জন চিকিৎসক কর্মরত। এছাড়া কুষ্টিয়া করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে বর্তমানে ৪৩ জন চিকিৎসক কর্মরত। নতুন ২২ জন যুক্ত হলে এ হাসপাতালে চিকিৎসকের সংখ্যা দাঁড়াবে ৬৫ জনে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দেলদার হোসেন বলেন, ৪৮ চিকিৎসককে কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ জেনারেল হাসপাতালে সংযুক্ত করার বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। কয়েকজন চিকিৎসক আছেন, যারা আগে থেকেই কুষ্টিয়ার করোনা হাসপাতালে কাজ করছেন। তাদের অন্যত্র দেওয়া হয়েছে। এছাড়া রোগীর তুলনায় চিকিৎসক কম হওয়ায় কুষ্টিয়া মেডিকেলের চিকিৎসক অন্য জেলায় গেলে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হবে।