ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫০, ৯ জুলাই ২০২১
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬
ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে পৌর সদরের মনটানা ক্লাব এলাকার সৈয়দ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সৈয়দ আহমদ, শাহনেওয়াজ, মো. হেলাল, খালেদা বেগম, আবদুস শুক্কুর ও দেলোয়ার হোসেন। 

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন খার নায়েন বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে দগ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল আহাদ ইদ্রিস বলেন, দগ্ধ ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাতে দগ্ধ শাহনেওয়াজ, মো. হেলাল, খালেদা বেগম ও দেলোয়ার হোসেনকে হাসপাতালে আনা হয়। তারা হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!