ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমে আপত্তি পরিবারের: বাড়ি ছেড়ে দুর্গম এলাকায় প্রেমিক-প্রেমিকা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৯ জুলাই ২০২১
প্রেমে আপত্তি পরিবারের: বাড়ি ছেড়ে দুর্গম এলাকায় প্রেমিক-প্রেমিকা
প্রেমিক অভি দাশ ও প্রেমিকা মেহেরুন্নেসা

অভি দাশ ও মেহেরুন্নেসা। দুই বছর আগে নবম শ্রেণিতে পড়া অবস্থায় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। কিন্তু এ প্রেম মেনে নেয়নি মেহেরুন্নেসার পরিবার। এ অবস্থায় একপর্যায়ে বাড়ি ছাড়েন তারা। পাড়ি জমান দুর্গম এলাকায়।

কিন্তু এতেও যেন হয়নি শেষ। পরিবারের করা অপহরণ মামলায় মেহেরুন্নেসাকে উদ্ধার ও অভি দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

মেহেরুন্নেসা চট্টগ্রামের রাউজান পৌর সদরের দুই নম্বর ওয়ার্ডের মোবারকখিল গ্রামের আবু হেনার মেয়ে। অভি দাশ একই এলাকার জলদাশ পাড়ার মনোরঞ্জন দাশের ছেলে। তারা দুজন রাউজানের বিনাজুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির শায়ের দিল এলাকা থেকে মেহেরুন্নেসাকে উদ্ধার করা হয়।

এদিকে, পালানোর পর বিয়ে ও অভি দাশ ধর্মান্তরিত হয়েছেন হয়েছেন বলে দাবি করলেও এর কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ১৩ জুন সকালে ফুসলিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন অভি- এমন অভিযোগে অপহরণ মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। এরপর মাতারবাড়ির শায়ের দিল দুর্গম এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত অভিকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!