ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ১০ জুলাই ২০২১
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের
মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামের চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার কায়েমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জহির মিয়া ও বুগীর গ্রামের মনির হোসেনের ছেলে অনিক। আহতের নাম জাকির হোসেন।

Advertisement

ইউপি চেয়ারম্যান মো. আল-মামুন ভূঁইয়া জানান, দুপুরে বায়েক গ্রামের চৌমুহনী এলাকার কামাল মিয়ার বাড়িতে নতুন একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন জহির, অনিক ও জাকির। কিছুক্ষণ পরই তারা অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে জহির ও অনিকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। জাকিরকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, নতুন সেপটিক ট্যাংকটিতে শ্রমিকরা নামার পর অক্সিজেন সংকটে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে।

কসবা থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া জানান, মরদেহ দুটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!