[ দেশজুড়ে ]
সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে রশি দিয়ে বেঁধে নির্যাতন
যৌতুকের দাবিতে গৃহবধূকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে গৃহবধূকে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ৬ নম্বর চর আমান উল্যাহ ইউপির ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের উচা সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা বশির উল্যাহ বলেন, ১২ বছর আগে একই ইউপির নয়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে বড় মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন, আমার স্বামী, ভাসুর মো. কামাল উদ্দিনের কু-প্ররোচনায় দুই লাখ টাকা যৌতুকের দাবিতে ঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে বেঁধে বেপরোয়া মারধর করে। একপর্যায়ে আমার সন্তানদেরকে রেখে হুমকি ধামকি দিয়ে শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে বাবার বাড়িতে চলে আসি। পুরো শরীরে আঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ করি।
চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!