ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুঠোফোন চুরি করতে এসে যুবকের পায়ের রগ কেটে দিল চোর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ২ আগস্ট ২০২১
মুঠোফোন চুরি করতে এসে যুবকের পায়ের রগ কেটে দিল চোর
সোনাতলা থানা: ফাইল ফটো

বগুড়ার সোনাতলা উপজেলায় ঘরে চুরি করতে ঢুকে পলাশ মিয়া নামে যুবকের পায়ের রগ কেটে দিয়েছেন এক চোর। রোববার রাত ৩টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পলাশ একই গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মসজিদে জুমার নামাজে ইমামতি করতেন। বর্তমানে পলাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন পলাশ। ওই সময় তার ঘরে এক চোর প্রবেশ করে। ওই চোর ঘর থেকে দুটি মুঠোফোন নিয়ে পালানোর সময় পলাশের ঘুম ভেঙে যায়। তিনি চোরকে জাপটে ধরেন। এতে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

Advertisement

একপর্যায়ে চোর ধারালো কোনো কিছু দিয়ে পলাশের বাম পায়ের গোঁড়ালির রগ কেটে দিয়ে মুঠোফোন দুটি নিয়ে পালিয়ে যান। পরে পলাশের চিৎকারে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে সোনাতলার ওসি মো. রেজাউল করিম বলেন, আমরা চোরকে চিহ্নিত করে আটকের চেষ্টা করছি। থানায় এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!