ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেকে নিয়ে শ্বাসরোধে ভাইকে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ১০ আগস্ট ২০২১
ডেকে নিয়ে শ্বাসরোধে ভাইকে হত্যা
মুন্সিগঞ্জ সদর জেনারেল হাসপাতাল (ফাইল ছবি)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে মো. যুবায়ের ইসলাম নামের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই চাচাতো ভাই।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. ইমনকে আটক করেছে পুলিশ। নিহত মো. যুবায়ের ইসলাম মাকহাটি গ্রামের মঈনউদিন মাঝির ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, যুবায়ের ইসলাম প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার চাচাতো ভাই  মো. ইমন তাকে ডেকে নিয়ে যায়। পরে যুবায়েরের শিক্ষিকা তার মাকে বলে যুবায়ের পড়তে আসেনি। পরে অনেক খোঁজাখুজির পরে বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে নিয়ে পাঠানো হয়েছে।

Advertisement

মুন্সিগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় মো. মহিউদ্দিন মাঝির ছেলে মো. ইমনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবায়ের ইসলাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন ইমন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!