[ দেশজুড়ে ]
মুন্সিগঞ্জে টেটা-বল্লমসহ ধরা খেলেন যুবক
গ্রেফতার শাহাদাত
মুন্সিগঞ্জের সিরাজদীখানে ১০০ দেশীয় অস্ত্র টেটা-বল্লমসহ শাহাদাত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে অভিযান চালিয়ে টেটা-বল্লমসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদাত উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বর্তমানে পরিবেশকে অশান্ত করার লক্ষ্যে দেশীয় অস্ত্র মজুদ করে মারামারির প্রস্তুতি নিচ্ছিল শাহাদাত। গোপন সংবাদের ভিত্তিতে চান্দেরচর গ্রামে অভিযান পরিচালনা করে শাহাদাতকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ১০০ দেশীয় অস্ত্র টেটা-বল্লম উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!