ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিগগিরই জামালপুর-বগুড়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১০ আগস্ট ২০২১
শিগগিরই জামালপুর-বগুড়া নৌরুটে ফের ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌরুটে শিগগিরই ফেরি চলাচল চালু হচ্ছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যাতায়াত সহজ হবে।

এছাড়াও রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব কমবে শত কিলোমিটার। ফেরি চালুর খবরে দুই জেলার মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এর আগে ২০০৫ সালের জুলাই মাসে সব শেষ ফেরি চলাচল করে জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি নৌরুটে। তবে বন্ধ ঘোষণার পর থেকে শুধুই দুর্ভোগ আর ভোগান্তি। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যমুনা নদী পার হন দুই জেলার হাজারো মানুষ। পণ্য পরিবহনসহ যে কোনো প্রয়োজনে যাতায়াতে নৌকায় গুনতে হয় বেশি ভাড়া।

Advertisement

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে এই নৌরুটে ফেরি চলাচল। যাতে উত্তরাঞ্চলের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের যাতায়াত সহজ হবে। 

আগামী ১২ আগস্ট চালু হবে ফেরি চলাচল। প্রাথমিকভাবে পার করা হবে যাত্রী ও হালকা যানবাহন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!